২০২৩ সালের অক্টোবর মাসে জাপানে আসি। আসার আগে খুবই টেনশনে ছিলাম ঐ খানে গিয়ে কিভাবে কি করব? কাউকেই চিনি না। কিন্তু এমন এক শহরে আসলাম যার নাম হলো মোরিওকা 🙊।

প্রথমে কারো সাথে তেমন পরিচয় না হলেও আস্তে আস্তে সবার সাথে পরিচয় হয়। আম্মু আব্বুর সাথে প্রতিদিনই ফোনে কথা বলার সময় আমাদের এখানে অনেক ভালো মনের কয়েকজন মানুষ আছে। তাদের সবার সাথে যেভাবে মিশে গিয়েছি মনেই হয় না যে বাংলাদেশ ছেড়ে প্রবাসে আছি। তখন আম্মু এক দীর্ঘ শ্বাস নিয়ে বলতো আলহামদুলিল্লাহ 🥰।

সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে কলেজ পর্যন্ত একটা নির্ধারিত সময়ের পরে বিদায় নামক শব্দটি চলে আসে। ঠিক তেমনি দেখতে দেখতে মোরিওকা থেকে যাওয়ার ও বিদায়ের ঘন্টা বেজে গেল 😭।

জানি না কখনো আবার দেখা হবে কি না বা মোরিওকা তে আবার ফেরা হবে কি না। তবে আপনাদের দেওয়া স্নেহ, ভালোবাসার কথা সারা জীবন মনে থাকবে।

ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন 🙏 । আমার জন্য সবাই দোয়া করবেন 🤲🏻। আপনাদের প্রতি আমার ভালোবাসা রইলো 🫶।

Md Sakib Hossain 💝

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  

Quote of the Polymath

“যদি কেউ তোমাকে ঢিল মারে তবে তুমি তাকে ঢিল মেরে সময় ও শক্তি নষ্ট করো না, নিজেকে এতো উপরে উঠাও যেনো তার ঢিল তার দিকেই ফিরে আসে।”

~ Dr. Khairuzzaman Mamun

© Iwate Bangladesh Exchange Association

Welcome. You are visiting this site for the first time.