জাপানে ময়লা ফেলার নিয়ম বেশ কড়া — ভুল দিনে বা ভুলভাবে দিলে ময়লার ব্যাগ নিয়ে যায় না, প্রতিবেশীর সাথে ঝামেলাও হয়। এখানে সহজ বাংলায়: কোন ময়লা কোন ভাগে পড়ে, কী দেওয়া যায় আর কী যায় না, আর নিচে আপনার এলাকার ময়লার দিনের ক্যালেন্ডার — রিমাইন্ডারসহ।

📌 জাপানে ময়লা ফেলার সাধারণ নিয়ম

  1. প্রতিটি এলাকার আলাদা দিন আছে — নির্দিষ্ট দিনের সকালে (সাধারণত সকাল ৮টা বা ৮:৩০-এর আগে) নির্দিষ্ট জায়গায় দিন। আগের রাতে দেবেন না।
  2. অনেক শহরে শহরের নির্দিষ্ট ব্যাগ (指定袋) বা স্বচ্ছ ব্যাগ লাগে — সুপারমার্কেট বা কনবিনিতে পাওয়া যায়।
  3. ব্যাগে নাম লিখতে বলে কিছু শহর — নিজের শহরের নিয়ম দেখুন।
  4. বড় জিনিস (粗大ごみ) আগে ফোন বা ইন্টারনেটে বুকিং করে, টাকার স্টিকার লাগিয়ে দিতে হয়।
  5. টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন সাধারণ ময়লায় যায় না — দোকান বা রিসাইকেলের মাধ্যমে আলাদা নিয়মে।
  6. বাসা বদলানোর সময় অনেক ময়লা হয় — আগে থেকে পরিকল্পনা করুন।

🗂️ কোন ময়লা কোন ভাগে

🔥 পোড়ানো যায় এমন ময়লা

রান্নাঘরের ময়লা (পানি ঝরিয়ে), কাগজের টুকরো, টিস্যু, পুরোনো কাপড়-জুতা, কাঠের ছোট টুকরো।

✅ দেবেন:

🍌 খাবারের উচ্ছিষ্ট🧻 টিস্যু, ময়লা কাগজ👕 পুরোনো কাপড়👟 জুতা, ব্যাগ🪵 ছোট কাঠ🧽 স্পঞ্জ, ডায়াপার

❌ দেবেন না:

🔋 ব্যাটারি🥫 ক্যান🍾 বোতল

💡 রান্নাঘরের ময়লা ভালো করে পানি ঝরিয়ে, শহরের নির্দিষ্ট ব্যাগে মুখ বেঁধে।

♻️ প্লাস্টিকের মোড়ক

"プラ" চিহ্নওয়ালা মোড়ক, খাবারের ট্রে, ব্যাগ, বোতলের ক্যাপ — হালকা ধুয়ে।

✅ দেবেন:

🍱 খাবারের ট্রে🛍️ প্লাস্টিক ব্যাগ🍬 চিপস-বিস্কুটের প্যাকেট🧴 শ্যাম্পু-ডিটারজেন্টের বোতল🥡 কাপ-নুডলসের পাত্র🧃 বোতলের ক্যাপ

❌ দেবেন না:

🥤 পেট বোতল (আলাদা দিনে)🍛 তেল-নোংরা লাগা মোড়ক

💡 "プラ" চিহ্ন দেখে নিন। হালকা ধুয়ে, স্বচ্ছ ব্যাগে।

製品 (যেসব শহরে আলাদা দিন):

🪣 বালতি🧸 প্লাস্টিকের খেলনা🪥 টুথব্রাশ🧺 ঝুড়ি, প্লাস্টিকের বাক্স🥄 প্লাস্টিকের চামচ-বাটি🪮 চিরুনি, হ্যাঙ্গার
🍱 মোড়ক-ট্রে (অন্য দিনে)🔌 তার বা ব্যাটারিওয়ালা জিনিস

💡 পুরোটা প্লাস্টিকের তৈরি জিনিস — মোড়ক নয়। স্বচ্ছ ব্যাগে।

🍾 বোতল · ক্যান · পেট বোতল

কাচের বোতল, খাবার ও পানীয়ের ক্যান, পেট বোতল — ক্যাপ আর লেবেল খুলে, ধুয়ে।

✅ দেবেন:

🥤 পেট বোতল🥫 খাবারের ক্যান🍺 পানীয়ের ক্যান🍾 কাচের বোতল🫙 জ্যামের বয়াম

❌ দেবেন না:

🍷 ভাঙা কাচ, গ্লাস🛢️ তেল বা রাসায়নিকের পাত্র

💡 ধুয়ে নিন, ক্যাপ আর লেবেল খুলে (ক্যাপ-লেবেল প্লাস্টিকে)।

🔩 না-পোড়ানো ময়লা

ভাঙা কাচ ও চীনামাটি, ছোট ধাতব জিনিস, ছোট যন্ত্র। ধারালো জিনিস কাগজে মুড়ে "危険" লিখে দিন।

✅ দেবেন:

🍽️ ভাঙা থালা-বাসন🥛 ভাঙা কাচ☂️ ছাতা🍳 হাঁড়ি-কড়াই💡 বাল্ব🔌 ছোট যন্ত্র

❌ দেবেন না:

🔋 ব্যাটারি🧯 স্প্রে ক্যান📺 টিভি, ফ্রিজ, এসি

💡 ধারালো জিনিস কাগজে মুড়ে ব্যাগে "危険" (বিপদ) লিখে দিন।

📰 পুরোনো কাগজ

খবরের কাগজ, কার্ডবোর্ড, ম্যাগাজিন — বেঁধে দিন, ভিজবে না এমনভাবে।

✅ দেবেন:

📰 খবরের কাগজ📦 কার্ডবোর্ডের বাক্স📚 ম্যাগাজিন, বই🥛 দুধের কাগজের প্যাকেট📄 কাগজ, খাম

❌ দেবেন না:

🧻 টিস্যু, ভেজা কাগজ🧾 রসিদ, ছবির কাগজ

💡 ধরন অনুযায়ী আলাদা করে দড়িতে বেঁধে। বৃষ্টির দিনে বাতিল হতে পারে — শহরের ঘোষণা দেখুন।

🧯 স্প্রে ক্যান · গ্যাসের ক্যাসেট

স্প্রে ক্যান, রান্নার গ্যাসের ক্যাসেট — পুরো খালি করে, আলাদা করে দিন।

✅ দেবেন:

🧴 স্প্রে ক্যান🔥 গ্যাসের ক্যাসেট🪒 শেভিং ফোমের ক্যান

❌ দেবেন না:

🔋 ব্যাটারি

💡 পুরো খালি করে, অন্য ময়লার সাথে না মিশিয়ে আলাদা ব্যাগে।

🔋 বিপজ্জনক ময়লা

ব্যাটারি, ফ্লুরোসেন্ট বাতি, থার্মোমিটার — আলাদা করে।

✅ দেবেন:

🔋 শুকনো ব্যাটারি💡 ফ্লুরোসেন্ট বাতি🌡️ থার্মোমিটার📱 ছোট রিচার্জেবল ব্যাটারি

❌ দেবেন না:

🚗 গাড়ির ব্যাটারি

💡 ব্যাটারির দুই মাথায় টেপ লাগিয়ে, আলাদা স্বচ্ছ ব্যাগে।

🛋️ বড় আকারের ময়লা

আগে থেকে ফোনে বুকিং লাগে।

✅ দেবেন:

🛋️ সোফা🪑 চেয়ার, টেবিল🚲 সাইকেল🛏️ তোশক

❌ দেবেন না:

📺 টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন (আলাদা রিসাইকেল)

💡 আগে ফোনে বুকিং, নির্দিষ্ট স্টিকার কিনে লাগিয়ে।

🗑️ অন্যান্য

家電 (যেসব শহরে আলাদা দিন):

🔌 ছোট বৈদ্যুতিক যন্ত্র📻 রেডিও, স্পিকার💇 হেয়ার ড্রায়ার🍳 হাঁড়ি-কড়াই🔧 ধাতব জিনিস🎮 গেম, খেলনা-যন্ত্র
📺 টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন💻 কম্পিউটার

💡 ব্যাটারি খুলে নিন। মোবাইলের তথ্য মুছে দিন।

শহরভেদে ভাগ আর নিয়ম একটু আলাদা হয় — নিশ্চিত হতে শহরের ময়লার নির্দেশিকা দেখুন।

🏙️ যে শহরগুলোর ক্যালেন্ডার আছে

ফুকুশিমা: ইওয়াকি (ফুকুশিমা)

ইওয়াতে: মোরিওকা

আপনার শহর নেই? নিচের ক্যালেন্ডারে শহরের নাম খুঁজে “চাই” জানান — বেশি মানুষ চাইলে আগে যোগ হয়।

📅 আপনার এলাকার ময়লার ক্যালেন্ডার

শহর আর পাড়া বাছুন, বা “📍 আমার অবস্থান” চাপুন — আজ ও কাল কোন ময়লা, আর আগের রাতে রিমাইন্ডার চালু করা যায়।

© Iwate Bangladesh Exchange Association

Welcome. You are visiting this site for the first time.

আজকের দর্শক … মোট দর্শক …

Iwate-BD Chatbot
হ্যালো! আমি বাংলাদেশ কমিউনিটির ওয়েবসাইটের সহকারী। আমাকে এই সাইট সম্পর্কে যে কোন প্রশ্ন করতে পারবেন। আজ আপনাকে কীভাবে সাহায্য করতে পারি?